শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ‘সেবা পদক’ পাবেন নার্সরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের অধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্যসেবা পদক প্রদান করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। তিনটি ক্যাটাগরিতে মোট ৯ জন নার্সকে (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) পদক ও সনদপত্র প্রদান করা হবে। আগামী ৫ থেকে ১২ মে পর্যন্ত সময়ের মধ্যে এ পুরস্কার প্রদান করা হবে।

 

এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ (নার্সিং সেবা-২ অধিশাখা ) ‘সেবা পদক নীতিমালা ২০২০’ প্রণয়ন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম স্বাক্ষরিত এ নীতিমালা প্রকাশ করা হয়।

যে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে সেগুলো হলো : ১. সেবা তত্ত্বাবধায়ক/উপসেবা তত্ত্বাবধায়ক/ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স/সহকারী পরিচালক ২. নার্সিং সুপারভাইজার ৩. সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স/সরকারি নার্স ও মিডওয়াইফ।

 

নীতিমালায় বলা হয়েছে : স্থানীয় নির্বাচন কমিটির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত নার্সিং কর্মকর্তাদের মধ্য থেকে মন্ত্রণালয় নির্বাচন কমিটি কর্তৃক চূড়ান্তভাবে নার্সিং কর্মকর্তা নির্বাচন করা হবে। জেলা কমিটি, মেডিকেল কলেজ হাসপাতাল কমিটি, বিশেষায়িত হাসপাতাল কমিটি, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর কমিটি এবং সর্বশেষ চূড়ান্ত নির্বাচন কমিটির মাধ্যমে পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করা হবে।

 

পুরস্কারের জন্য আবেদনকারীদের নিচের শর্তগুলো পূরণ করতে হবে :

প্রার্থীদের মোট চাকরিকাল পাঁচ বছর হতে হবে। কোনো প্রার্থীকে দ্বিতীয়বার পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না। একবার পুরস্কার পাওয়ার পর পরবর্তী পাঁচ বছর পুরস্কার পাওয়ার জন্য বিবেচিত হবেন না এবং চাকরিজীবনে দুইবারের বেশি পুরস্কার পাবেন না।

 

নেশা ও মাদক জাতীয় দ্রব্য সেবন থেকে মুক্ত থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক সকল প্রকার রেজিস্ট্রেশন হালনাগাদ থাকতে হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে ভাগীয়/ফৌজদারি মামলা বিচারাধীন বা চলমান থাকলে তাকে পুরস্কার প্রদানের জন্য বিবেচনা করা যাবে না।

 

মূল্যায়নে কোনো প্রার্থীর মোট নম্বর ৮০ হলে তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। মূল্যায়নের পর একাধিক প্রার্থী একই নম্বর পেলে লটারির ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023