শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

নিখোঁজ আশা মনির নিথর দেহ পাঁচ দিন পর উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর কদমতলীর ডি অ্যান্ড ডি প্রজেক্টের খালে পড়ে নিখোঁজ হওয়া আশা মনির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। গত ১ ফেব্রুয়ারি নিখোঁজ হয়েছিল শিশুটি।

 

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কয়েকদিনের নিরবচ্ছিন্ন চেষ্টায় আজ দুপুর ১ টা ৩৫ মিনিটে ফায়ার ডুবুরি দল আশা মনির মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে বাসার পাশের ছোট ফাঁকা জায়গায় সমবয়সী আব্দুল্লাহ, ফরহাদ, নাঈম ও ইব্রাহিমকে নিয়ে বল খেলছিল আশা মনি। একপর্যায়ে বলটি খালের পানির ওপর জমে থাকা ভারী ময়লার স্তূপের ওপর গেলে আশা মনি তা কুড়িয়ে আনতে যায়। পরে ময়লা সরে গেলে ডুবে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে যোগ দেয় তাদের সঙ্গে।

 

আশা মনির বাবা মো. এরশাদ পরিবার নিয়ে কদমতলীর মেহাম্মদবাগ এলাকায় থাকেন। তার একটি মুদির দোকান রয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023