শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

রোহিঙ্গাদের জন্য আসছে ৪০ হাজার কার্টন মাংস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সৌদি আরব থেকে ৪০ হাজার কার্টন কোরবানি পশুর মাংস আসছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য। ত্রাণ সামগ্রী হিসেবে এসব মাংস আমদানি করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাই মাংসগুলোতে যাতে কোনো ধরনের শুল্ক আরোপ করা না হয়, সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের বিণামূল্যে বিতরণের জন্য সৌদি আবর থেকে ৪০ হাজার কার্টন কোরবানির মাংস আমদানি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব মাংস (ত্রাণ সামগ্রী) বিণামূল্যে বিতরণের জন্য সৌদি আরবের সংস্থা গ্লোবাল কনটেইনার্স শিপিং কোম্পানি এসব মাংস পাঠাচ্ছে। এগুলো কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিণামূল্যে বিতরণ ছাড়া বিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে না।

 

চিঠিতে আরো বলা হয়, এসব দ্রব্যাদি চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি চট্টগ্রাম বন্দর হতে গৃহীত হবে। এ ত্রাণ সামগ্রী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ব্যয় নির্বাহ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023