শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিরাপদে ইসলামাবাদে টাইগাররা, কাল রাষ্ট্রপতির নিমন্ত্রণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

স্পের্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম পাকিস্তানে টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার জন্য মুমিনুল হকরা ধরেছেন কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রওনা দিয়ে কাতার এয়ারওয়েজের সে ফ্লাইট দোহা হয়ে আজ বুধবার সকালে পৌঁছেছে ইসলামাবাদ।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছেন মুমিনুলরা। পিসিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে বাংলাদেশ টেস্ট দলকে।

 

টুইটে লেখা হয়েছে, ‘ইসলামাবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’ টুইটে ইসলামাবাদ বিমানবন্দরে বাংলাদেশ দলের কিছু ছবিও দেওয়া হয়েছে।

 

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল। পাকিস্তানে বাংলাদেশের তিন ধাপের সফরের দ্বিতীয় ধাপ এটি। গত মাসের শেষ সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে দল। এবার হতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলের দুই ম্যাচের সিরিজের প্রথমটি।

 

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023