শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আল্লাহকে কটূক্তি করায় বাউল রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মহান আল্লাহ তায়ালাকে ‘শয়তান’সহ বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন এক আইনজীবী।  রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান এ মামলা করেন।

 

ওই ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

আজ সোমবার মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের প্রসিকিউর নজরুল ইসলাম (শামীম)। উল্লেখ্য, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আল্লাহ তাআলাকে শয়তান, মুনাফিক, দুমুখী বলেও গালি দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রিতা দেওয়ানের শাস্তিও দাবি করেন অনেকে।

 

এর আগে শরিয়ত বয়াতি নামে এক বাউল শিল্পী পালা আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে নানান আপত্তিকর কথা বলেন। ধর্মবিরোধী বক্তব্যের প্রতিবাদে সরব হয় স্থানীয় মুসল্লিরা। ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে ওই বাউল শিল্পীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাও হয়। পরে বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023