শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ভোট গ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই ফলাফল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

 

শনিবার সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে ফলাফল পাওয়া যাবে।

 

এ বিষয়ে শুক্রবার জাতীয় পরিচয় নিবন্ধন অণু-বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘আশা করছি ভোট বিকেল ৪ টায় শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যেই ফলাফল কেন্দ্র থেকে প্রকাশ করা হবে। এরপর কেন্দ্র থেকে ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে।’ উল্লেখ্য, প্রথমবারের মতো ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একযোগে নির্বাচন অনুষ্ঠিত হলো।

 

ভোটার সংখ্যা এবং যেকোনো বিবেচনায় এটি-ই এখন পর্যন্ত ইভিএমে সবচেয়ে বড় নির্বাচন। এদিকে নির্বাচন উপলক্ষে গত বৃহষ্পতিবার রাত থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে বন্ধ হচ্ছে সব ধরণের যান চলাচল। এ নির্বাচন ঘিরে দেশী বিদেশী পর্য়বেক্ষণকদের তৎপরতা চোখে পড়ার মত।

 

ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এছাড়াও ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023