শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

চীন থেকে ফিরেছে বিমান, জ্বর থাকায় ৮ জনকে নেয়া হচ্ছে কুর্মিটোলায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চীনের উহান থেকে ৩১৬ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা এখন পরীক্ষা করে দেখছেন।

 

আগত যাত্রীদের মধ্যে ৮ জনের জ্বর ১০০ ডিগ্রির ওপরে। এজন্য তাদেরকে চিকিৎসার জন্য সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ৩১৬ জন ফিরে আসার সংবাদ পেয়েছি তবে সংখ্যাটি সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। যাত্রীদের মধ্যে ৮ জনের একটু বেশি জ্বর থাকা চিকিৎসার জন্য তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023