শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

এবার বিএনপি ছাড়লেন সিনহা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সম্প্রতি নানা কারণ দেখিয়ে দল ছেড়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। সেই তালিকায় এবার যুক্ত হলেন দলটির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। শুধু বিএনপি নয়, রাজনীতি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই শিল্পপতি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গত ২২ জানুয়ারি বিএনপি মহাসচিব বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন সিনহা। তবে বিষয়টি প্রকাশ পায় সোমবার। অব্যাহতিপত্রে সিনহা উল্লেখ করেন, গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়ার পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। তাই আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব নয়। সে কারণেই আমি রাজনীতি থেকে সম্পূর্ণরূপে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

মিজানুর রহমান সিনহা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র ইউনিয়নের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে যোগ দেন বিএনপিতে। মুন্সীগঞ্জ-২ আসন থেকে দলের মনোনয়ন নিয়ে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন সিনহা। ২০০৮ সালের নবম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।

 

এদিকে মাস দুই আগে বিএনপি থেকে পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। এর পর দল ছাড়েন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান। যদিও দল থেকে তার পদত্যাগের কথা এখনো স্বীকার করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023