শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মাদকের টাকা না দেয়ায় শিশুর গলায় ছুরি চালালো বাবা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা না পেয়ে শিশু সন্তান কাউছার হোসেনের (২) গলায় ছুরি চালিয়ে বাবা। অভিযুক্ত বাবা রাজু মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। তাদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে। সে সপরিবারে বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে ভাড়া থাকে। স্ত্রী কামরুন্নাহার স্থানীয় খানটেক্স ফ্যাশনস লিমিটেডের ফিনিশিং অপারেটর পদে চাকুরি করে। রোববার উপজেলার বারতোপা গ্রামে মহর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

শিশুর মা কামরুন্নাহার জানান, রাজু মাদকাসক্ত। প্রায়ই মাদক কেনার জন্য তার কাছে টাকা চাইত। ঘটনার সময় সে আগের মতো টাকা চাইলে স্ত্রী দিতে অস্বীকৃতি জানায়। এতে রাজু তাদের শিশু সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে গলায় ছুরি দিয়ে আঘাত করে। তাৎক্ষনিক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, শিশুটিকে প্রথমে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023