শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালের মধ্যে দিয়ে এবারের টুর্নামেন্টের পর্দা নামছে আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মোকাবেলা করবে টুর্নামেন্টের হট ফেভারিট বুরুন্ডি।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ছয়টি দেশ নিয়ে আয়োজন করা হয় এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ। এই ছয় দেশের মধ্যে এশিয়ার তিনটি ও আফ্রিকা মহাদেশের তিনটি দেশ ছিল। এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। আর আফ্রিকার মধ্যে বুরুন্ডি, মরিশাস ও সেশেলস।

 

এ গ্রুপ থেকে ফিলিস্তিন ও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডের টিকিট পায়। আর বি গ্রুপ থেকে আসে বুরুন্ডি ও সেশেলস। দ্বিতীয় রাউন্ডে বুরুন্ডির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে মরিশাসকে ৪-১ ও সেশেলসকে ৩-১ গোলে হারানোর পর সেমিফাইনালে বাংলাদেশকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহক বুরুন্ডি।

 

এদিকে, এ গ্রুপ থেকে প্রথম ম্যাচে বাংলাদেশকে ২-০ ও শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমির টিকেট পায় ফিলিস্তিন। আর সেমিফাইনালে সেশেলসের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023