শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ফের হাড়কাঁপানো ঠাণ্ডা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিরতি দিয়ে আবারো রাজধানীসহ সারাদেশে শীত নামতে শুরু করেছে। সোমবার ঢাকার তামপাত্রা ছিল রোববারের থেকে শীতল। গতকাল উত্তরাঞ্চলে ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

 

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, বৃষ্টির সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় শীত বাড়তে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য কমবে। তবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাও বাড়তে পারে। দেশের কয়েকটি এলাকায় বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।

 

গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্য শহরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

 

আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, পর্যায়ক্রমে দিনের তাপমাত্রা কমতে পারে। বৃষ্টি শেষে ঠান্ডার অনুভূতি আরো বাড়বে। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগের সঙ্গে শীতের অনুভূতি বেড়েছে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মাসের শেষের দিকে আসতে পারে আরেক দফা শৈত্যপ্রবাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023