শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

১৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

মুক্তজমিন ডেস্ক

উত্তরাঞ্চলসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধ ও নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহের সাথে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে এসব এলাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এছাড়া রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। কোথাও কোথাও খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা কারছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এসব জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।

 

খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও যশোরেও মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হতে হয় নিম্ন আয়ের মানুষের। আবহাওয়া অফিস বলছেন, দিনের বেশিরভাগ সময়ই ঢেকে থাকছে সূর্য। তবে শৈত্য প্রবাহ আরো কয়েকদিন থাকবে। অন্যদিকে ঘন কুয়াশার কারণে পদ্মা ও মেঘনায় নৌযান চলাচল ব্যহত হচ্ছে। শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহনের সৃষ্টি হয় দীর্ঘজট। একই অবস্থা শরীয়তপুর-চাঁদপুর রুটেও।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023