শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

রাজধানীর শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধে করে দাবি আদায়ের চেষ্টা করছেন ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিক থেকে কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এতে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ আছে।

 

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি।

এ অবস্থার পরিপ্রক্ষিতে বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

 

শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, এ কারখানার মালিক দু’জন। তাদের ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে। তারাও বৈঠক করবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

 

এদিকে সড়ক অবরোধের কারণে, রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজন আমিনবাজার পর্যন্ত চলে গেছে। অন্যদিকে নিউমার্কেট পর্যন্ত চলে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023