শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

মা মরলেও অলৌকিকভাবে বেঁচে গেল ১ দিনের নবজাতক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

রংপুর প্রতিনিধি

রংপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হলেও তার একদিনের কন্যাসন্তান অলৌকিকভাবে বেঁচে গেছে। বুধবার রংপুরের তারাগঞ্জে বাসুর বানদায় এ দুর্ঘটনা ঘটেছে।জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার  মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের সাজু মিয়ার (৩০) স্ত্রী সাথী আক্তার (২৫) মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পরই শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে।

 

পরে বুধবার সকালে শিশুটিকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন ওই দম্পতি। তার শাশুড়ি ও মামাতো ভাই রব্বানী রহমান তাদের সঙ্গে ছিল। সকাল পৌনে আটটায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বাছুরবান্দা এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই অ্যাম্বুলেন্সের। এতে ঘটনাস্থলেই মারা যান সাথী আক্তার ও তার মামাতো ভাই রব্বানী রহমান। গুরুতর আহত অবস্থায় মা ও স্বামী সাজুসহ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অ্যাম্বুলেন্স চালক রুবেল মিয়া। এখনও হাসপাতালে আছে একদিনের ওই কন্যাশিশু। আর চিকিৎসাধীন আছেন কন্যাশিশুটির বাবা সাজু মিয়া ও নানি। নিহতের পরিবার জানায়, মা মারা গেলেও তার একদিনের বাচ্চাটি অলৌকিভাবে বেঁচে গেছে। এখন শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। শিশুটিকে তারা কীভাবে লালন পালন করব এখন সেই চিন্তা করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023