শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ঢাকার ২ সিটি নির্বাচন নিয়ে রিট খারিজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর জন্য দু’দফা আবেদন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নির্বাচন পেছানোর জন্য প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। এছাড়া একই কারণে হাইকোর্টে একটি রিট আবেদনও করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

অন্যদিকে গত ৯ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পেছানোর একটি আবেদনও করেন। তার পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি ভোট পেছাতে ইসি সচিব মো: আলমগীরকে একটি সুপারিশও ইসিতে পাঠিয়েছে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

অন্যদিকে, কমিশনের কর্মকর্তারা বলছেন, আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এসএসসি/সমমান পরীক্ষা। ৩১ জানুয়ারি শুক্রবার। জুমার দিন সাধারণ নির্বাচন সম্পন্ন করা যায় না। আবার ৩০ জানুয়ারি আগে ভোট করার সুযোগও কম। এক্ষেত্রে হয় এসএসসি/সমমান পরীক্ষা পেছাতে হবে। অন্যথায় নির্বাচন পরীক্ষা শেষে মার্চে নিয়ে যেতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023