শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল-রুপন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো: ফারুক হোসেন জানিয়েছেন। দুপুরে মালিবাগে সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

 

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর এই দুই ভাই আলোচনায় আসেন। শুরু থেকেই তারা পলাতক ছিলেন।

 

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার এনামুল ছিলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর তার ভাই রুপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। অবৈধ ক্যাসিনো কারবারে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে দুদক।

 

গত বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রুপনদের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। একাধিকবার অভিযান চালিয়েও এতোদিন তাদের ধরা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023