শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৭.২ ডিগ্রি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

পঞ্চগড় প্রতিনিধি

প্রচণ্ড শীতের কবলে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা ও হিমালয় কন্যা পঞ্চগড়। লাগামহীনভাবে বেড়েছে শীতের দাপট। এতে করে নাকাল হয়ে পড়েছে জেলার জনজীবন।

ঘনকুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা জেলা, সেই সঙ্গে বয়ে আসছে উত্তরের হিমেল বাতাস। রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। টানা এক মাসের অব্যাহত শীতের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে এ জেলার মানুষ। তাপমাত্রা ওঠা-নামার খেলায় এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শীতের কবলে পড়ে দিন দিন অসুস্থ হচ্ছে শিশুসহ বয়স্করা। শৈত্যপ্রবাহ ও লাগামহীন শীতে নষ্ট হচ্ছে বিভিন্ন আবাদী ফসল বলে জানিয়েছে কৃষকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023