শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

রাজবাড়ীতে গ্রিনলাইন বাসের ধাক্কায় মাহেন্দ্রর ৫ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, যশোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এরমধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

 

তিনি জানান, দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023