সারাবাংলা Archives - Mzamin
গাইবান্ধায় বাস খাদে নারী নিহত, শিশুসহ আহত ১০
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
রোববার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধায় যাচ্ছিল। পথে সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্তা বেগম। আহত হন অন্তত ১০ যাত্রী। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কবল থেকে প্রাণ নিয়ে বেঁচে ফেরা যাত্রীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় সেখানে পানি কম ছিল, ফলে শিশুদের নিয়ে তারা উঠে আসতে পেরেছেন। নয়তো নিশ্চিত মৃত্যুবরণ করতে হতো।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হাকিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহত নারীর লাশ উদ্ধারসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার জানান, নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post গাইবান্ধায় বাস খাদে নারী নিহত, শিশুসহ আহত ১০ appeared first on Mzamin.
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নীলফামারীতে কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে। সরকারি নির্ধারিত মূল্যের সঙ্গে বাস্তব বাজারদরের বিশাল ফারাক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ বিক্রেতা, মাদরাসা কর্তৃপক্ষ ও মৌসুমি ব্যবসায়ীরা।
অভিযোগ উঠেছে, ট্যানারি সিন্ডিকেট, আগাম অর্থায়নের সংকট ও দুর্বল বাজার মনিটরিংয়ের কারণে চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
ঈদের দিন ও পরদিন ও তৃতীয় দিন জেলার বিভিন্ন অস্থায়ী বাজার ঘুরে দেখা যায়, মাঝারি গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ২০০ থেকে ৪০০ টাকায়। বড় চামড়ার দাম উঠছে সর্বোচ্চ ১ হাজার টাকা এবং ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ১৫ টাকায়!
বিক্রেতারা জানান, লাখ টাকা দিয়ে কোরবানির পশু কিনলেও চামড়ার ন্যায্যমূল্য মিলছে না। জেলার সৈয়দপুরের ১ লাখ ৬৩ হাজার টাকার কোরবানির গরু চামড়া বিক্রি হয়েছে মাত্র ৪০০ টাকায়। সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ঠকছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ২০২৬ সালের দর অনুযায়ী ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে সেই দরের চার ভাগের এক ভাগ দামেও চামড়া বিক্রি হচ্ছে না।
অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছ থেকে পর্যাপ্ত আগাম অর্থ না পাওয়া, লবণ ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সংরক্ষণ সংকটের কারণে তারা সরকারি দরে চামড়া কিনতে পারছেন না। ছাগলের চামড়া নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে।
এদিকে চামড়ার দরপতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এতিমখানা, হাফিজিয়া ও কওমি মাদরাসাগুলো। সংশ্লিষ্টরা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে সরকারি মনিটরিং জোরদার, ট্যানারি খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং মৌসুমি ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ সহায়তা জরুরি।
এদিকে ঢাকার ট্যানারি মালিক ও আড়তদারদের কাছে নীলফামারীর সৈয়দপুরে চামড়া ব্যবসায়ীদের দেড় কোটি টাকা পাওনা রয়েছে। ফলে পাওনা টাকা না পেয়ে পুঁজি সংকটে পড়েছেন তারা। পুঁজির অভাবে এবারে কোরবানির চামড়া কেনার প্রস্তুতি নিতে পারেননি ব্যবসায়ীরা। তাদের ধারণা, চামড়া কিনতে না পারায় দামে ধস নেমেছে এবারও।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার ট্যানারি মালিক ও আড়তদারদের কাছে তাদের দেড় কোটি টাকা পাওনা রয়েছে। ফলে চরম পুঁজি সংকটে পড়েছেন তারা। কোরবানি ঘনিয়ে এলেও তাগিদ দিয়েও পাওনা দিচ্ছেন না সংশ্লিষ্টরা। পাওনা না পেলে তাদের পক্ষে কোরবানির চামড়া কেনা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বর্তমানে স্থানীয় বাজারে গরুর চামড়া আকার ভেদে ৩০০ থেকে ৪০০ টাকার এবং ছাগলের চামড়া ৫০ থেকে ১০০ টাকায় আশঙ্কা হচ্ছে।
The post নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা appeared first on Mzamin.
দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে।” এ সময় তিনি বলেন, “কঠিন সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে।”
রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রী বলেন, “জিয়াউর রহমান ধীরে ধীরে পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়েছিলেন। একইভাবে সেই পথনির্দেশিকা মেনেই কর্মসূচি হাতে নিয়েছিলেন। সরকার তখনই সফল হবে যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু সরকারের মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। এক্ষেত্রে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকা রাখা প্রয়োজন। যেভাবে নির্বাচনে সহযোগিতা করে জয় এসেছে, তেমনি সহযোগিতা করতে হবে।”
তারেক রহমান বলেন, “মুক্তিযুদ্ধের পর মানুষের যে আকাঙ্ক্ষা তা আর পূরণ হয়নি। গত ১৭ বছর বাংলাদেশে কী চলেছে সবাই তা জানে। এই সময়ে বিচার, শিক্ষা, স্বাস্থ্য খাতসহ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, জাতি তার সাক্ষী। অনেকটা একই রকম পরিস্থিতির মধ্যে এই বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে।”
তিনি বলেন, “সরকারের ইশতেহার ১২ ফেব্রুয়ারির আগে ছিল বিএনপির, এখন সেটি জনগণের। যারা এটির পক্ষে রায় দিয়েছেন তাদের আশা-ভরসা পূরণ করতে হবে। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। আর ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। আমরা মনে করি—জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সর্বস্তরের নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে।
The post দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী appeared first on Mzamin.
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। জানাগেছে শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই জন হলেন- উপজেলার ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামের বাসিন্দা অহিদ ইসলাম (১৫) ও তার বন্ধু মাসুদ রানা (১৬)।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, অভাবের সংসারে পরিবারকে সহায়তা করতে দুই কিশোর ঢাকায় গিয়ে শ্রমিকের কাজ করতো। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে কয়েক দিন আগে তারা গ্রামে ফিরেছিল। উভয়ই সাঁতার জানতো না।
মাসুদ রানা মা-বাবার সঙ্গে ঢাকায় থাকতো এবং নির্মাণশ্রমিকের কাজ করতো। অন্যদিকে অহিদ ইসলামের বাবা গ্রামে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। পরিবারকে সহযোগিতা করতে এক বছর আগে অহিদও ঢাকায় নির্মাণশ্রমিকের কাজে যোগ দেয়।
শুক্রবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের কাশিয়াবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায় দু্ইবন্ধু অহিদ ও মাসুদ। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে অহিদকে ঘটনাস্থলে মৃতবরণ করে। মাসুদ রানাকে অচেতন অবস্থায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তেলিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, উভয় পরিবারে শোক নেমে এসেছে। গ্রামবাসীর ঈদের আনন্দ ম্লান হয়েছে স্বজনদের আহাজারিতে। অহিদ ইসলামের মা কাজলী বেগম ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। জ্ঞান ফিরলেই বিলাপ করছিলেন, বাবা অহিদ, তুই হামাক ছাড়ি কই গেলু। মোর বুকটা খালি করলু। মুই তোক ছাড়ি বাঁচিম কেমন করি। তুই ঢাকা যাবু না?
মাসুদ রানার বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, একটাই ছেলে। ওকে নিয়ে ঢাকায় থাকতাম। গ্রামে ঈদ করতে আসছিলাম। শেষ পর্যন্ত আমার বাবাটাকেই কোরবানি দিলাম। প্রতিবেশী জুয়েল বাবু বলেন, তারা দুই কিশোর নম্র-ভদ্র ছিল। অভাবের কারণে ছোট বয়সেই ঢাকায় গিয়ে কাজ করত। ঈদের আনন্দ করতে এসে নদীতে প্রাণ হারালো দুইজনই।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
The post ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু appeared first on Mzamin.
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’
প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ইমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কুরবানি ও ইবাদত কবুল করে নিন। আল্লাহর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।’
The post দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার  শুভেচ্ছা appeared first on Mzamin.
৬ শিশুর মৃত্যুর তদন্তে নেমেছে ৩ বিভাগ আদ্-দ্বীনে হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।
বুধবার (২৭ মে) সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী তারা ঘটনাস্থলে কাজ করে। নাম প্রকাশ না করার শর্তে টিমের এক সদস্য জানান, সব ধরনের সম্ভাবনা মাথায় রেখেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এই নিষ্পাপ শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।
একইদিন ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি দলও হাসপাতালে আসে। উন্নত প্রযুক্তির বিশেষ ডিভাইস দিয়ে তারা ওই কক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে সেখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল কিনা। ইউনিটের এক সদস্য বলেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে তারা এসেছেন এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ছয় শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডির বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করছে, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আরও পাঁচ শিশু হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। যদিও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন কয়েকটি শিশুর অবস্থা আশঙ্কাজনক এবং তাদের শরীর নীলচে বর্ণ ধারণ করেছে। এদিকে স্বজনদের অভিযোগ, পোস্ট অপারেটিভ কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় নবজাতকদের শ্বাসকষ্ট শুরু হয়। তাদের দাবি, মঙ্গলবার (২৬ মে) রাত থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ নানা অজুহাতে নবজাতকদের দেখতে দিচ্ছিল না এবং পোস্ট অপারেটিভ রুমে প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল।
কেরানীগঞ্জের নাদিম জানান, তার তিন দিন বয়সী ভাতিজাও মারা গেছে এই ঘটনায়। তিনি বলেন, রাত থেকেই কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। নার্সরা বলেছিলেন এসিতে সমস্যা হয়েছে। সকালে একে একে শিশুদের বের করে আনা হয়। কেউ বমি করছিল, কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তার ভাতিজা মারা যায়। পোস্ট অপারেটিভ রুমের সামনে বসেছিলেন শারমিন আক্তার। তার কোলে ভাইয়ের একদিন বয়সী ছেলের নিথর দেহ। পাশে বসা শিশুটির মা আগের দিনই সিজারিয়ান অপারেশন করিয়েছেন। নিজের সন্তানের লাশ কোলে নেওয়ার শক্তিও ছিল না তার।
শারমিন বলেন, শিশুটি আগের দিনও সুস্থ ছিল। তার মা ভেতরে গিয়ে দেখেছিলেন, এসি বন্ধ থাকায় রুমের পরিবেশ দমবন্ধ করা। কর্তৃপক্ষকে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি। সকালে শিশুটি বমি শুরু করে এবং পরে মারা যায়। আরও কয়েকজন স্বজন অভিযোগ করেন, পোস্ট অপারেটিভ ফ্লোরে পুরুষ স্বজনদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ভেতরে থাকা স্বজনদের ভাষ্য অনুযায়ী, সেখানে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। আবু বক্কর নামে এক স্বজন জানান, তার বোনের মেয়েকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, রাত থেকে কাউকে শিশুদের দেখতে দেওয়া হয়নি। ব্যবস্থাপনা ছিল খুবই খারাপ। অনেক শিশুকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হলেও স্বজনদের কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি ঘটেছে তাদের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে, যেখানে ১১ জন মা ও ছয় নবজাতক ছিল।
হাসপাতালের পরিচালক প্রফেসর ড. নাহিদা ইয়াসমিন বলেন, এটি এসি ওয়ার্ড হওয়ায় রাতের দিকে মায়েরা ঠান্ডা লাগার অভিযোগ করেন এবং দায়িত্বপ্রাপ্ত নার্সদের এসি বন্ধ করতে বলেন। রাত ৩টার দিকে দুই শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাদের আবার ওয়ার্ডে পাঠানোর পরামর্শ দেন। পরে সকাল ৬টার দিকে আরও কয়েকজন মা শিশুদের অসুস্থতার কথা জানালে ছয় শিশুকেই এনআইসিইউতে নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, দুই শিশু এনআইসিইউতে নেওয়ার পথেই মারা যায়। বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর পুরো হাসপাতালজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মাতৃত্বের আনন্দ পাওয়ার আগেই সন্তানের লাশ বুকে নিয়ে আহাজারি করছেন মায়েরা। সদ্যোজাত শিশুদের রহস্যজনক এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন সবার অপেক্ষা সিআইডির ফরেনসিক তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত প্রতিবেদনের দিকে।
৭ জেলায় সড়কে ঝ্ড়ল ১২ জনের প্রাণ
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
ঈদযাত্রায় সড়কে মৃত্যুর মিছিল থামছে না, আজও দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জে তিনজন, বরিশালে তিনজন, সাতক্ষীরায় দুইজন, খুলনায় একজন, ফরিদপুরে একজন, জামালপুরে একজন ও চাঁদপুরে একজন মারা গেছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে সলঙ্গা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সলঙ্গা থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ নিয়ে গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আমরা মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। তবে, তারা সবাই পুরুষ। বরিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত। স্থানীয় লোকজন জানান, যানজটের কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মোটরসাইকেলটি। বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে একই পরিবারে তিনজন মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে থানা-পুলিশ।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে। ধারণা করা হচ্ছে তিনি পরিবার নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
সাতক্ষীরা : সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে চুকনগরের যাওয়ার পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে নাসিম ও মেহেদীর মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন চালক নাসিম আলী ফকির। গুরুতর অবস্থায় মেহেদী হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা : খুলনার কয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছরের শিশুপুত্রসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কয়রার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে। তিনি ওষুধ ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু লালন-পালন করতেন। ভান্ডারপোল বাজারে তার ওষুধের দোকান রয়েছে। আহতরা হলেন-নিহত মিজানুরের ছেলে হাবিব (৭), একই গ্রামের আব্দুল সানা (৬৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, মিজানুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ছেলে হাবিবের মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আব্দুল সানা হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফরিদপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের নুরুমিয়া বাইপাস সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মিম খাতুন (২৬)। তিনি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকার জব্বার শেখের মেয়ে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কের প্রশান্ত দাসের স-মিলের সামনে ভোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। গাড়িটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামালপুর : জামালপুর সদরে বালুবাহী ড্রামট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক রিপন। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রত্না ভানু শেরপুর জেলার নকলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোরে বালুবাহী একটি ড্রামট্রাকের সঙ্গে একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রত্না ভানুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ছাড়া, আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সড়কের অনি-রনি ব্রিকস্-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। মিম আক্তার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিম আক্তার নানির সঙ্গে সড়কের পাশ্বে দাঁড়ানো ছিল। সড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
The post ৭ জেলায় সড়কে ঝ্ড়ল ১২ জনের প্রাণ appeared first on Mzamin.
সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির ১ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে সলঙ্গার চড়িয়া সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫), একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর (৪০)। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলী বলেন, মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে পৌঁছলে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনযাত্রী মারা যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।
The post সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩ appeared first on Mzamin.
অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে বন্ধ হওয়া সব কারখানা দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে গত এক মাস আগে বিশেষ বৈঠক হয়। চলতি সপ্তাহে আরও বৈঠক হবে। এ জন্য দেশে কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ফলে মানুষ ছাত্র-জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। এখন দেশ গড়ার পালা। সবাই মিলে দেশকে গড়ে তুলবো।
শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার সামনে একটি ব্যানার আছে, যেখানে লেখা রয়েছে, বন্ধ কলকারখানা চালু করতে হবে। বর্তমান বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার গঠিত হওয়ার পরপরই আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে বসেছি এবং নির্দেশনা দিয়েছি। এক মাস আগেই আমি নির্দেশনা দিয়েছি যে, কীভাবে আমরা কত দ্রুত বন্ধ কলকারখানা চালু করতে পারব, যাতে যে সকল শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিলেন, তাদের পুনরায় কর্মের ব্যবস্থা করা যায়। সেই বৈঠকটি এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে।
তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে যে সকল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেগুলো আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। তবে শুধু বন্ধ কলকারখানা চালু হলেই সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। বর্তমানে দেশে আরও লক্ষ লক্ষ বেকার যুবক রয়েছেন। তাদের জন্য আমাদের অভ্যন্তরীণ কর্মসংস্থানের পাশাপাশি বিদেশের বাজারেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যে আমরা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাথে এরই মধ্যে আলোচনা শুরু করেছি। আমরা তাদের উৎসাহিত করছি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে বিনিয়োগকারীরা এই দেশে নতুন নতুন কলকারখানা স্থাপন করেন।
তিনি বলেন, আমরা জানি, এই দেশে কলকারখানা তৈরি হলে এ দেশের শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে; কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে, তখনই কেবল বাংলাদেশ ভালো থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় হকার ভাইদের অবস্থানের কারণে যানজটসহ সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা সৃষ্টি হচ্ছিল, তাই আমরা তাদের সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা এটিও বুঝি যে তারাও মানুষ; তাদের পরিবার আছে এবং তাদেরও খেয়ে-পরে বাঁচতে হবে। সে কারণেই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি যে, হকার উচ্ছেদ করলেই হবে না, এই মানুষগুলো যাতে সম্মানের সাথে ব্যবসা করে জীবন ধারণ করতে পারে, তার ব্যবস্থাও করতে হবে। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি, সকলকে হয়তো একসাথে পুনর্বাসন করা সম্ভব হবে না, তবে পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সে কারণেই আপনারা দেখেছেন, গতকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরীতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। হকাররা যাতে শান্তিতে ব্যবসা করতে পারেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলার শিকার না হন, সেজন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে তাদের ধীরে ধীরে পুনর্বাসনের চেষ্টা করছি আমরা।
The post অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান appeared first on Mzamin.
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, বগুড়ায় একজন, নাটোরে একজন, পঞ্চগড়ে একজন ও শেরপুরে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়িতে পৃথক বজ্রপাতে এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পাঁচজনের মধ্যে সুন্দরগঞ্জে একই স্থানে তিনজনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পাশাপাশি বজ্রপাতে একটি ঘোড়া ও একটি গরুও মারা গেছে। গতকাল রোববার বিকেলে বজ্রপাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে একসাথে তিনজনের মৃত্যু হয় এবং একজন আহত ও একটি গরুর মৃত্যুর হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল। সুন্দরগঞ্জে নিহতরা হলেন- দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে রাফি (১২) এবং নবীন হোসেনের ছেলে মিজানুর (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় ওই দুই তরুণ ও শিশু শিক্ষার্থী বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যায়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল বলেন, বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ স্থানীয় বাসিন্দাদের বরাতে বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছেন। একটি গরুও মারা গেছে এবং একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্যদিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে ঘোড়ারগাড়ি চালাতে গিয়ে বজ্রপাতে ঘোড়াসহ মানিক হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হান্নান। তিনি জানান, আজ বিকেলে আকাশ খারাপ দেখে ওই যুবক ঘোড়াসহ বাড়ি ফিরছিলেন। পথে চরে বজ্রপাত হলে ঘোড়াসহ ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বিকেলে ঘোড়ার গাড়ি চালানোর সময় বজ্রপাতে মানিকের ঘোড়াটি ঘটনাস্থলে মৃত্যু হয়। এছাড়া মানিক আহত হলে তাকে চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়াও একই উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর নামে এক কৃষক গরু চরাতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে জেলার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নম্বার আলী উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন। তিনি জানান, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশেই ছাগল দেখতে গেলে হঠাৎ বজ্রপাতের তিনি গুরুতর অসুস্থ্য হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক আব্দুল হামিদ (৫০) মারা যান। তিনি মৃত গফুর আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় কাটা ধান জড়ো করার সময় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি আব্দুল হালিম শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে জমিতে কাজ করার সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালপুর
জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। বিকেলে সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকায় নদীপাড়ের চরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে হাসমত আলী হাসু (৫৫) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার একটি গরুও মারা যায়। অন্যদিকে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামে বাড়ির উঠানে রান্না করার সময় বজ্রপাতে মর্জিনা আক্তার (২২) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শেফালী বেগম নামে আরও একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার মুচিখালী গ্রামে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি নিজের ছাগল আনতে মাঠে যান। কিছুক্ষণ পর বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও কোষাডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিয়ামতপুর গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার (৩৫) ও কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল থেকে পীরগঞ্জ উপজেলা ও এর আশপাশে থেমে থেমে বৃষ্টি চলছিল। বেলা পৌনে ২টার দিকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন লাবণী। তখন আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি মারা যান। অন্যদিকে কোষাডাঙ্গীপাড়ায় দুপুরে জমিতে ফসল দেখতে যান ইলিয়াস। এ সময় হঠাৎ বৃষ্টি ও প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
নাটোর
নাটোরের সিংড়া উপজেলার ঠ্যাঙ্গা পাকুরিয়া গ্রামে চলনবিলে ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে আশ্রয় নেওয়ার পরপরই বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে সম্রাট হোসেনসহ বেশ কয়েকজন শ্রমিক ঠ্যাঙ্গা পাকুরিয়া গ্রামের মাঠে ধান কাটছিলেন। বিকেল নাগাদ হঠাৎ আকাশ কালো করে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এসময় তারা ধান কাটা বন্ধ করে নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে থাকেন। সম্রাট মাঠের পাশেই একটি ঘরে আশ্রয় নেওয়ার পরপরই বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা সংগ্রহের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সারওয়ারদ্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন-একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। বর্তমানে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা তুলতে বাগানে যান। এ সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পথেই সারওয়ারদ্দী মারা যান। গুরুতর আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পরে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. আবুল হাসান (৪০) মারা গেছেন। রোববার দুপুরে ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান আবুল হাসান। বিকেলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে জমির পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হাসান ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে প্রায় ১০ বছর কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই আবুল হাসানের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রাপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা উভয়েই রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রাপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
The post ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু appeared first on Mzamin.