ভারত Archives - Mzamin

আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই ৮,৮০০ কোটির চুক্তির পথে ভারত
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই মার্কিন সংস্থার সঙ্গে বড় অঙ্কের প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির পথে ভারত। যে চুক্তি স্বাক্ষর করা হবে, সেটার মূল্য ভারতীয় মুদ্রায় ৮,৮০০ কোটি টাকার মতো। কোন যুদ্ধবিমানের জন্য সেই ইঞ্জিন কেনা হবে? শুল্ক নিয়ে সংঘাতের মধ্যেই যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার জন্য মার্কিন সংস্থার সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দেশীয় এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের জন্য আরও ১১৩টি জিই-৪০৪ ইঞ্জিন কেনার জন্য মার্কিন সংস্থা জিইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত।

ভারতীয় বায়ুসেনা যে ৮৩টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের বরাত দিয়েছে, তার জন্য ইতিমধ্যে মার্কিন সংস্থার থেকে ৯৯টি জিই-৪০৪ ইঞ্জিন কেনার চুক্তি করে ফেলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। তারইমধ্যে কয়েকদিন আগেই আরও ৯৭টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান কেনার জন্য ৬২,০০০ কোটি টাকার চুক্তিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই আবহেও আরও ইঞ্জিন কেনার পথে হাঁটছে হ্যাল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, আরও ১১৩টি ইঞ্জিন কেনার জন্য যে দরকষাকষি চলছিল, সেটা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। কোনওরকম বিলম্ব ছাড়াই যাতে লাগাতার ২১২টি জিই-৪০৪ ইঞ্জিনের ডেলিভারি দেওয়া হয়, সেটা নিশ্চিত করার উপরে জোর দিচ্ছে হ্যাল।

এমনিতে এই মুহূর্তে ভারতের নয়া যুদ্ধবিমানের প্রয়োজন। কারণ আগামী ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর নিতে চলেছে মিগ-২১। সেই শূন্যস্থান পূরণ করতে এবং এশিয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত যুদ্ধবিমান লাগবে ভারতীয় বায়ুসেনার। ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৯-৩০ সালের মধ্যে প্রথম ৮৩টি যুদ্ধবিমান দেওয়ার তোড়জোড় করছে হ্যাল। বাকি ৯৭টি দেওয়া হবে ২০৩৩-৩৪ সালের মধ্যে।

The post আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই ৮,৮০০ কোটির চুক্তির পথে ভারত appeared first on Mzamin.

সাবেক এমপি বাহার ও মেয়ে সাবেক মেয়র সূচনা কলকাতায় আটক,বিশেষ তদ্বিরে মুক্তি
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে,বিশেষ করে মাহবুবুল আলম হানিফ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের তৎপরতায়,রবিবার ভোরে কলকাতা পুলিশ বাহার ও তার মেয়েকে ছেড়ে দেয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটক করেছে কলকাতা পুলিশ। গত শনিবার (২৩ আগস্ট) রাজারহাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে পরদিনই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা ছাড়া পান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে,বিশেষ করে মাহবুবুল আলম হানিফ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের তৎপরতায়,রবিবার ভোরে কলকাতা পুলিশ বাহার ও তার মেয়েকে ছেড়ে দেয়।এর আগে, পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে পোস্ট দিলে বিষয়টি আলোচনায় আসে। তার অভিযোগে বলা হয়, ২০২১ সালে দুর্গাপূজার সময় কুমিল্লার একটি মণ্ডপে কোরআন রাখার ঘটনায় সরাসরি বাহার জড়িত ছিলেন। সেই ঘটনার পর সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।

তরুণীর দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীনতার কারণে দেশ ছাড়তে বাধ্য হলেও বাহার নিজে পরিবার নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, যিনি বাংলাদেশের ভেতরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নেপথ্যে ছিলেন, তিনি কীভাবে আজ ভারতের মাটিতে নিরাপদে অবস্থান করছেন? এ বিষয়ে কলকাতা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে গ্রেপ্তার-পরবর্তী দ্রুত মুক্তি পাওয়া নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠেছে।

The post সাবেক এমপি বাহার ও মেয়ে সাবেক মেয়র সূচনা কলকাতায় আটক,বিশেষ তদ্বিরে মুক্তি appeared first on Mzamin.

ঢাকার দাবি উড়িয়ে ধারালো বার্তা দিল দিল্লি
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বাংলাদেশের তরফে আওয়ামি লিগ নিয়ে বড়সড় অভিযোগ আসতেই, তা নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সোয়াল কী বলেছেন দেখা যাক। সদ্য বাংলাদেশের তরফে এক অভিযোগে বলা হয়েছে, কলকাতা ও দিল্লিতে নাকি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া শেখ হাসিনার রাজনৈতিক সংগঠন আওয়ামি লিগের অফিস রয়েছে। ইউনুস সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, ভারতের বুকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চলার। এই অভিযোগের পর কয়েক ঘণ্টা ঘুরতে না ঘুরতেই পাল্টা জবাব ঢাকাকে দিয়ে দিল দিল্লি। ’

আওয়ামি নিয়ে বাংলাদেশের অভিযোগ সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন,‘ভারতে আওয়ামী লিগের কথিত সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনও কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই।’ ’ ধারালো সোজা সাপটা জবাবে বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সোয়াল বলেন,’সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতিটি তাই সেক্ষেত্রে সঠিক জায়গায় নেই।”

এর আগে, বাংলাদেশের তরফে ইউনুস সরকারের বিদেশমন্ত্রকের তরফে একটি প্রেস বিবৃতি জারি করে বলা হয়,’ ভারতের মাটিতে আওয়ামি লিগের কার্যকলাপ দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং বহুমুখী সম্পর্কের পাশাপাশি দু’দেশের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গায় ঝুঁকি তৈরি করেছে।’ বিস্ফোরক অভিযোগ তুলে ঢাকা দাবি করেছে,’মানবতাবিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত ওই দলের অনেক পলাতক সিনিয়র নেতা এখনও ভারতীয় ভূখণ্ডে রয়েছেন।’

ঢাকার বিদেশমন্ত্রকের অভিযোগ, ২১ জুলাই সন্ধ্যায় একটি এনজিওর নামে এই নিষিদ্ধ দলের কিছু নেতা দিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং উপস্থিত মিডিয়া কর্মীদের একটি পুস্তিকা বিতরণ করে। ঢাকার অনুরোধ ছিল,’বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাবে যে, ভারতের মাটিতে থাকা কোনও বাংলাদেশি নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ না করেন, তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ করা হোক।’ এছাড়াও ওই পার্টি অফিস (ঢাকার অভিযোগ অনুযায়ী) বন্ধ করার আহ্বান জানায় ইউনুস সরকার। তারপরই অবস্থান স্পষ্ট করে দেয় দিল্লি।

( সূত্র-হিন্দুস্তান টাইমস )

The post ঢাকার দাবি উড়িয়ে ধারালো বার্তা দিল দিল্লি appeared first on Mzamin.

১৯৪৬ সালে ঘটে যাওয়া কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে চলছে চরম বিতর্ক
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:একান্ন বছর বয়সী বিবেক অগ্নিহোত্রী বলিউডের অপেক্ষাকৃত তরুণ পরিচালকদের অন্যতম, যদিও একটি বিশেষ ধারার চলচ্চিত্র তৈরির জন্যই তার পরিচিতি। ২০২১ ও ২০২৩ সালে তার নির্মিত পরপর দু’টি ছবি – ‘তাসখেন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তা ছাড়া দেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও সদস্য তিনি। তিনি গত প্রায় মাসখানেক ধরে তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৯৪৬ সালের অক্টোবরে ঘটে যাওয়া নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন – সঙ্গে তখনকার বিখ্যাত ‘বন্দে মাতরম’ পত্রিকার মাস্টহেডে সেগুলোকে শিরোনামের আকারে সাজিয়ে।

এর কোনওটায় তিনি লিখেছেন : ‘লক্ষ্মীপুজোর রাতে হিন্দু গণহত্যা সংঘটিত হয় গোলাম সারওয়ার ও তার ভাই ছোট মিঁয়ার ষড়যন্ত্রে’। কোনওটায় আবার জানাচ্ছেন, ‘গোলাম সরকারের হাড় হিম করা ফতোয়া : সুচেতা কৃপালনীকে ধর্ষণ করলেই মিলবে ‘গাজী’ খেতাব!’ প্রসঙ্গত, সুচেতা কৃপালনী ছিলেন মোহনদাস গান্ধীর অনুগামী তরুণ কংগ্রেস নেত্রী, যিনি দাঙ্গা ঠেকানোর মিশন নিয়ে তখন নোয়াখালীতেই। অন্য দিকে গোলাম সারোয়ার হুসেইনি তখন ছিলেন নোয়াখালীর শ্যামপুর দায়রা শরীফের গদ্দিনশীর পীর এবং নোয়াখালি কৃষক সমিতির অত্যন্ত প্রভাবশালী মুসলিম নেতা।

বিবেক অগ্নিহোত্রী আর একটি পোস্টে লিখেছেন : ‘নোয়াখালীতে কংগ্রেস নেতার বাড়িতে হামলা করে তার ছেলেকে খুন, জ্বালিয়ে দেওয়া হলো দলের অফিস’। এবং এরকম আরও অজস্র।

কিন্তু এত পুরনো একটি ঘটনা নিয়ে আচমকা পরিচালকের এই আগ্রহের কারণ কী? আসলে ‘ফাইলস ট্রিলজি’-তে বিবেক অগ্নিগোত্রীর তৃতীয় ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ভারতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, সেই ছবির প্রচার ও প্রোমোশনের জন্যই এই তুমুল সোশ্যাল মিডিয়া ক্যামপেইন। আমেরিকার বিভিন্ন শহরে এই ছবির প্রিমিয়ার হয়ে গেছে ইতিমধ্যেই, ভারতেও ছবির আনুষ্ঠানিক ট্রেলার লঞ্চ করা হয়েছে গত ১৬ অগাস্ট – উনআশি বছর আগে যে দিনটিতে অবিভক্ত বাংলার রাজধানী কলকাতায় মুসলিম লীগ ‘ডাইরেক্ট অ্যাকশনে’র ডাক দিয়েছিল।

বিবেক অগ্নিহোত্রী ছবিটি তৈরিই করেছেন ভারতে দেশভাগের ঠিক আগের বছর যেভাবে কলকাতায় ভয়াবহ দাঙ্গায় (‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’) হাজার হাজার হিন্দু ও মুসলিম প্রাণ হারিয়েছিলেন এবং সেই দাঙ্গার ঝড় আছড়ে পড়েছিল নোয়াখালীতে – সেই মর্মান্তিক কাহিনি নিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ওই রাজ্যে ছবিটিকে কোনও সিনেমা হলেই প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না – অগ্নিহোত্রী যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।

The post ১৯৪৬ সালে ঘটে যাওয়া কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে চলছে চরম বিতর্ক appeared first on Mzamin.

জম্মু ও কাশ্মীরে ফের ‘বেডরুম জেহাদি’দের দাপাদাপি! কারা এরা? কী ঘটাচ্ছে উপত্যকার বুকে?
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:জম্মু ও কাশ্মীরের বুকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা কিম্বা নিরাপত্তার ক্ষেত্রে ক্রমেই বড়সড় ‘থ্রেট’ হয়ে উঠছে, ‘বেডরুম জেহাদি’। এরা কারা? বলা হচ্ছে, বর্তমানে বিচ্ছিন্নতাবাদী শক্তি ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে উপত্যকার বুকে ভাঙনের বীজ ছড়ানোর চেষ্টা করে চলেছে। আট বছর আগে, জম্মু ও কাশ্মীরে একই ধরনের ট্রেন্ড জেখা গিয়েছিল। সালটা ছিল ২০১৭। তবে তারপর এই ‘বেডরুম জেহাদি’রা ধূলিস্যাৎ হয়ে যায়। রিপোর্ট বলছে, ফের আবার কাশ্মীরের বুকে মাথাচাড়া দিচ্ছে বেজরিম জেহাদিরা।

এই বেডরুম জেহাদিরা নিজের বাড়ির ঘরের মধ্যে থেকে জম্মু ও কাশ্মীরের বুকে বিচ্ছিন্নতার আগুন জ্বালাতে সিদ্ধহস্ত। এরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উস্কানিমূলক ভুয়ো তথ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বুকে নিজেদের কর্মকাণ্ড চালাচ্ছে বলে খবর। সংবাদ সংস্থা পিটিআই-র এক রিপোর্টে একথা বলা হয়েছে। জানা যাচ্ছে এর নেপথ্যে রয়েছে পাকিস্তান! (প্রতীকী ছবি)

খবর, একগুচ্ছ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যা পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারাই এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে বিশেষ তদন্তের কেন্দ্রে রয়েছে। তারা ভূস্বর্গের স্থানীয় সোশ্যাল মিডিয়া স্পেসে ঢুকে বিচ্ছিন্নতা, দাঙ্গার জন্য উস্কানি ছড়িয়ে দিচ্ছে। মূলত, মোবাইল, কম্পিউটার থেকে ভুয়ো খবর ছড়িয়ে উপত্যকার যুব সমাজের ওপর প্রভাব ফেলা এদের টার্গেটে।

জানা যাচ্ছে, ৮ বছর আগে বেডরুম জেহাদিরা মাথাচাড়া দিয়েছিল কাশ্মীরে। সময়ের সঙ্গে সঙ্গে তারা ধরাশায়ী হয়। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এই বেডরুম জেহাদিদের খোঁজ সেভাবে মেলেনি। তবে সদ্য ভূস্বর্গে বিধানসভা নির্বাচবনের পর থেকে এদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্টে বেশ কিছু অফিসারের বক্তব্যকে উল্লেখ করে বলা হয়েছে, এই বেডরুম জেহাদিদের টার্গেট কাশ্মীরের সরকার ফেলে দেওয়া।

এমন বেশ কিছু ঘটনার উদাহরণের মধ্যে একটি হল, কাশ্মীরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এক কাশ্মীরি পণ্ডিতের ব্যক্তিগত তথ্য বিস্তারিতভাবে ফাঁস হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১ স্থানীয় ব্যক্তি গ্রেফতার হয়েছে। সেই ধৃতই পুলিশি জেরার মুখে জানিয়েছে, কাশ্মীরে সীমান্ত পার থেকে এই কাজ করার জন্য তার কাছে নির্দেশ আসে। ঘটনার তদন্তকারী এক অফিসারের মতে, ‘বিছানা বা সোফায় বসে থাকা যে কেউ হাজার হাজার চ্যাট গ্রুপের যেকোনো একটিতে ভুয়া খবর ছড়িয়ে দিতে পারে, এবং সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে ডুবে যেতে পারে।’’

The post জম্মু ও কাশ্মীরে ফের ‘বেডরুম জেহাদি’দের দাপাদাপি! কারা এরা? কী ঘটাচ্ছে উপত্যকার বুকে? appeared first on Mzamin.

আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি ‘বাতিল’ ভারতের, ইঁটের জবাব পাটকেলে! ৫০%-র বদলা ৩১,৫০০ কোটিতে!
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ট্রাম্পের ভাষাতেই ট্রাম্পকে জবাব (India replies back US)। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর  ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প (Trump impose tariff on India) । আমেরিকায়া চাকরিরত ও পড়ুয়াদের জন্য H1B ভিসা নিয়মেও আসছে বদল! এবার পালটা মোদীর। আমেরিকার সঙ্গে ৩১,৫০০ কোটি টাকার চুক্তি আপাতত বাতিল করে দিয়েছে ভারত (India cancels deal with US)। কূটনীতিকরা বলছেন, ‘৫৬ ইঞ্চি’র ৫০ শতাংশের শুল্কের বদলা!

পি-৮আই চুক্তি

এককথায় টিট-ফর-ট্যাট! ইঁটের জবাব পাটকেলে! রাশিয়া থেকে তেল আমদানি করায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এবার ভারত আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ পি-৮আই চুক্তি (P-8I deal) স্থগিত করে দিয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। আগামী ২৭ অগাস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রফতানি করতে হলে অতিরিক্ত দিতে হবে ৫০ শতাংশ শুল্ক।

মাথা নোয়াবে না ভারত

এবার ভারতও পালটা জবাব দিল। বিবৃতি জারি করে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। যেখানে এটা স্পষ্ট যে, ভারত কোনওভাবেই মাথা নত করবে না। ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়াও। রাশিয়াও জানিয়েছে, যেকোনও দেশের স্বাধীনভাবে তার বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। তাই এভাবে ট্রাম্প হুমকি দিতে পারেন না। আমেরিকা শুল্ক চাপাতে পারে না।

P-8I Poseidon বিমানের বিশেষত্ব

ভারত তার নৌবাহিনীর জন্য সমুদ্রে নজরদারি চালাতে মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকে ৬টি P-8I Poseidon বিমান কেনার চুক্তি করেছিল। ভারতের বিশাল সামুদ্রিক সীমানা অঞ্চলের জন্যই এই জাতীয় বিমানের প্রয়োজন। অত্যন্ত আধুনিক এবং উন্নত এই P-8I Poseidon বিমান। P-8I Poseidon-এর NASM-MR অ্যান্টি-শিপ মিসাইলের পাল্লা ৩৫০ কিলোমিটার। আরব সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চিনের ক্রমবর্ধমান প্রভাবের উপর নজর রাখার জন্যই এই বিমানগুলি কেনার পরিকল্পনা করে ভারত।

বোয়িংয়ের জন্য ধাক্কা!

ভারতীয় নৌবাহিনীর কাছে এখন ১২টি P-8I বিমান আছে। ২০০৯ সালে ভারত প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৯,০০০ কোটি টাকা) দিয়ে ৮টি বিমান কেনে। এরপর ২০১৬ সালে আরও ৪টি বিমান প্রায় ৮,৫০০ কোটি টাকায় কেনে। এবার যদি ৩১,৫০০ কোটি টাকার (প্রায় ৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার) এই চুক্তি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে এটি বড় ধাক্কা হতে চলেছে মার্কিন কোম্পানি বোয়িংয়ের জন্য।

The post আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি ‘বাতিল’ ভারতের, ইঁটের জবাব পাটকেলে! ৫০%-র বদলা ৩১,৫০০ কোটিতে! appeared first on Mzamin.

রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রাশিয়ার কাছে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। মঙ্গলবারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে, আমেরিকা ভারতের উপর ‘খুব উল্লেখযোগ্যভাবে’ শুল্ক বৃদ্ধি করতে চলেছে। সেইমতোই রাশিয়ার কাছে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই মর্মে এক্সকিউটিভ অর্ডারে তিনি সইও করে দিয়েছেন। যার জেরে ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক চাপল ৫০ শতাংশ। এনিয়ে এবার পাল্টা কড়া বিবৃতি জারি করল ভারত। আমেরিকার এই পদক্ষেপ ‘অন্যায্য, অন্যায় ও অযৌক্তিক’ বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত।’

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, “রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে সাম্প্রতিক সময়ে টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যার মধ্যে রয়েছে যে, বিষয়টি আমদানি বাজারের উপর ভিত্তি করে এবং ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে করা হয়। অতএব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, তাও এমন একটা কারণ দেখিয়ে যেটা অন্যান্য বেশ কয়েকটি দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ নিচ্ছে।”

মন্ত্রকের সংযোজন, “আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য, অন্যায় এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।” ভারতীয় পণ্যের উপর শুল্ক নিয়ে মোট ন’দফা নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বলা হয়েছে, রুশ সরকারের কাছ থেকে প্রত্যক্ষ এবং পরোভাবে তেল কিনে চলেছে ভারত সরকার। এর ফলে ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক চাপবে।

এই নির্দেশিকার ২১ দিনের মাথায়, মধ্যরাত ১২টা বেজে ১ মিনিট থেকে নয়া হারে শুল্ক কার্যকর হবে আমেরিকার বাজারে এসে পৌঁছনো, গুদাম থেকে বের করা ভারতীয় পণ্যের উপর। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারতের উপর ইতিমধ্যে যে শুল্ক, কর, ফি, আরোপ করা হয়েছে, তার উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপবে। ট্রাম্প জানিয়েছেন, আরও যেমন যেমন তথ্য হাতে পাবেন তিনি, এই নির্দেশিকায় তেমন তেমন রদবদলও ঘটাতে পারেন।

The post রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের appeared first on Mzamin.

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত,এই খবর শুনে ট্রাম্প যা বললেন..
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন যে তিনি তথ্য পেয়েছেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে পারে। এই আবহে তিনি বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি শুনেছি, কিন্তু আমি জানি না এটি সত্য কিনা। যদি তাই হয়, এটি একটি ভালো পদক্ষেপ। দেখা যাক এরপর কী হয়।’ এর আগে রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার জন্য ভারতের কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের ওপর বাড়তি জরিমানা চাপানোর হুঁশিয়ারিও দেওয়া হয় আমেরিকার তরফ থেকে। এই নিয়ে ট্রাম্প বলেন, ‘বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির মধ্যে অন্যতম ভারত। তাদের একগুঁয়ে বাণিজ্য বিধিনিষেধ রয়েছে। অথচ তারা রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনছেন। এটা গ্রহণযোগ্য নয়।’

রাশিয়া থেকে তেল কেনা কমেছে? ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। গত দুই বছর ধরে তারা সমুদ্রপথে রাশিয়ার থেকে তেল কিনছে। এ কারণে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে বলে অভিযোগ আমেরিকার। এরই মাঝে রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগারগুলো গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে নতুন কোনো তেল কেনেনি। তবে এটি কৌশলগত পরিবর্তন নাকি সাময়িক, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার ভারতের অবস্থান স্পষ্ট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্থিতিশীল এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব কৌশলগত। এদিকে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক বিশ্বাস এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে। চ্যালেঞ্জের মুখেও আমরা এই সম্পর্ককে মজবুত রেখেছি।’

The post রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত,এই খবর শুনে ট্রাম্প যা বললেন.. appeared first on Mzamin.

গভীর রাতে বঙ্গোপসাগরে আঘাত হানল জোড়া ভূমিকম্প,সুনামির আশঙ্কা!
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:সোমবার গভীর রাতে (ইংরেজি মতে ২৯ জুলাই) বঙ্গোপসাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পন হয় ৬.৩ মাত্রার। ভূমিকম্পটি হয় রাত ১২টা ১১ মিনিটে বঙ্গোপসাগরে, দ্বিতীয় ৬.৫ মাত্রার ভূমিকম্পটি হয় রাত ১টা ৪১ মিনিটে। জানা গিয়েছে, দুটি ভূমিকম্পেরই গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এনসিএস জানিয়েছে, বঙ্গোপসাগরে ৬.৩ মাত্রার ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ৬.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে, যার উৎপত্তিস্থল গ্রেট নিকোবারের ক্যাম্পবেল বে থেকে প্রায় ৯৪ কিলোমিটার পশ্চিমে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (আইএনসিওআইএস) জানিয়েছে, এই ভূমিকম্পে ভারতে সুনামির কোনও আশঙ্কা নেই। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ভূমিকম্পে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ বা ওড়িশায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইউএসজিএস জানিয়েছে, প্রায় ২৫ হাজার মানুষ এসব ভূমিকম্পের মৃদু কম্পন অনুভব করতে পারলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চল ৫-এর মধ্যে পড়ে। এই অঞ্চলটি সুন্দা মেগাথ্রাস্ট বরাবর অবস্থিত, যেখানে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট এবং সুন্দা প্লেট একে অপরের সাথে সংঘর্ষ করে। এই টেকটোনিক ক্রিয়াকলাপ এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ ঘটায়। ২০০৪ সালের ৯.১ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে এই অঞ্চলটি বিধ্বস্ত হয়েছিল, যাতে ১০ হাজারেরও বেশি লোক মারা যায়।

The post গভীর রাতে বঙ্গোপসাগরে আঘাত হানল জোড়া ভূমিকম্প,সুনামির আশঙ্কা! appeared first on Mzamin.

মোদীর রাজ্যে হামলার ছক কষছে আল কায়দা? চার ভারতীয় জঙ্গিকে গ্রেফতার করে ইঙ্গিত গুজরাত পুলিশের
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ ভারতে সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে বলে বছর কয়েক আগে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে বলা হয়েছিল।সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’-এর হয়ে কাজ করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীটির স্থানীয় মডিউলের ওই সদস্যেরা নাশকতামূলক তৎপরতা চালাচ্ছিলেন বলে গুজরাত পুলিশ জানিয়েছে।

এটিএস জানিয়েছে, ধৃত চার জনই ভারতীয়। এঁদের নাম মহম্মদ ফারুক, মহম্মদ ফারদিন, সইফুল্লা কুরেশি এবং জিশান আলি। প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। এঁদের এক জনকে দিল্লি এবং আর এক জনকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য দু’জনকে গুজরাতেরই অহমদাবাদ এবং মোদাসা থেকে ধরা হয়েছে। গত বছর উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড থেকে ১৪ জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জেরা করেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে বলে এটিএসের দাবি।

২০২৩ সালের মার্চ মাসে আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাতের অহমদাবাদ থেকে চার বাংলাদেশি-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল, বেশ কয়েকটি রাজ্যে সন্ত্রাসমূলক কাজকর্মে নানা ভাবে ইন্ধন জোগাচ্ছেন বাংলাদেশের কয়েক জন। তাঁদের সঙ্গী হিসাবে কাজ করছেন ভারতেরও কয়েক জন ব্যক্তি। সেই তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীর, কর্নাটক, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের নানা জায়গায় অভিযান চালিয়েছিল এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা)। পশ্চিমবঙ্গে তারা উত্তরবঙ্গ ছাড়াও হানা দিয়েছে কলকাতার বেনিয়াপুকুরে।

কয়েক বছর আগে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে জানানো হয়েছিল, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ ভারতে সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে। তালিবানের ক্ষমতা দখলের পরে আফগানিস্তানের লাঘমান, পাকতিকা, কন্দহর, গজনী ও জ়াবুল প্রদেশে হাজার খানেক আল কায়দা জঙ্গি নতুন করে ঘাঁটি বানিয়েছেন বলে ওই রিপোর্টে বলা হয়েছিল। নিহত ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরির হাতে গড়া সন্ত্রাসবাদী গোষ্ঠীটি গত দু’দশক ধরেই ভারতে তৎপরতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে তৎকালীন আল কায়দা প্রধান জাওয়াহিরি এক ভিডিয়ো বার্তায়, ভারতীয় উপমহাদেশ জুড়ে ‘জিহাদের পতাকা’ তুলে ধরতে নতুন শাখা গড়ার ঘোষণা করেছিলেন।

The post মোদীর রাজ্যে হামলার ছক কষছে আল কায়দা? চার ভারতীয় জঙ্গিকে গ্রেফতার করে ইঙ্গিত গুজরাত পুলিশের appeared first on Mzamin.