শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সাবমেরিনের ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। সোমবার (১০ আগস্ট) সকালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, রোববার বেলা সাড়ে ১১টায় স্থানীয়রা মাটি কাটার সময় স্কেভেটর মেশিনের সঙ্গে ক্যাবল উঠে আসায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের পাওয়ার ক্যাবিল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দিনভর চেষ্টার পর রাত ১২টায় ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামত করা হয়। বর্তমানে পুরোপুরিভাবে সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হচ্ছে। ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহারে যে ধীরগতি ছিল তা এখন আর নেই।

 

তিনি আরও বলেন, ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার মেয়র বারেক মোল্লার ভাই হোসেন মোল্লা কর্তৃক পরিচালিত একটি আবাসন প্রকল্পের কাজ করার সময় স্কেভেটর দিয়ে রাস্তার পাশের মাটি কাটা হচ্ছিল। রোববার বেলা সাড়ে ১১টায় স্থানীয়রা মাটি কাটার সময় স্কেভেটর মেশিনের সঙ্গে ক্যাবল উঠে আসায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের পাওয়ার কেবিল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

 

এ ঘটনায় ঠিকাদার কুয়াকাটা পৌরসভার মেয়র বারেক মোল্লার ভাই হোসেন মোল্লাসহ চার থেকে পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

 

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023