শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

 

আজ সোমবার (২৯ জুন) ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, এখন পর্যন্ত নিহতদের মধ্যে পুরুষ ২৩ পাঁচজন নারী এবং দুইজন শিশু রয়েছেন। এদিকে অভিযুক্ত লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। অন্যদিকে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে।

 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৭০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

 

এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ৭০/৮০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এর মধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৭০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023