শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ত্রয়োদশ নির্বাচন: আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা জারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন— ইসি। বুধবার (২৩ জুলাই) দেশীয় পর্যবেক্ষক এবং গণমাধ্যমের জন্য আলাদা দুটি নীতিমালার সঙ্গে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের নীতিমালাটিও জারি করা হয়। নীতিমালা অনুযায়ী, বিদেশিরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ই-মেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। বাংলাদেশে অবস্থিত দেশগুলোর দূতাবাসের মাধ্যমেও আবেদন করা যাবে। কমিশন বিজ্ঞপ্তি দেয়ার ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।

এক্ষেত্রে কমিশন কাউকে যোগ্য মনে করলে জননিরাপত্তা বিভাগকে তা যাচাই করে দিতে বলবে। এরপর বাছাই করে আবেদনকারীদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা দেয়ার জন্য পাঠাবে ইসি। তবে মন্ত্রণালয় ইসিকে যথাযথ ব্যাখ্যা না দিয়ে কারও ভিসা প্রত্যাখান করতে পারবে না। এ বিষয়ে সার্বিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। বুধবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল হলো। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023