শিরোনাম :
টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা! সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা?

হরমুজ প্রণালি বন্ধের পক্ষে ইরানের পার্লামেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল ডেস্ক
ইরানের জাতীয় সংসদের নিরাপত্তাবিষয়ক কমিশনের সদস্য এবং বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কোসারি জানিয়েছেন, তাদের কমিশন হরমুজ প্রণালি বন্ধের পক্ষে মত দিয়েছে। কমিশনের সদস্যদের মধ্যে বিশদ আলোচনার পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে, পার্লামেন্টে প্রস্তাব অনুমোদনের পর হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। তবে রোববার ইয়াং জার্নালিস্ট ক্লাবে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য ও বিপ্লবী গার্ডের কমান্ডার ইসমাইল কোসারি বলেন, বিষয়টি আলোচনার এজেন্ডায় আছে এবং যখনই প্রয়োজন হবে, এটি করা হবে।
ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি আরব উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে অতিক্রম করে। এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়বে এবং তেলের দামে হঠাৎ বড় রকমের ঊর্ধ্বগতি ঘটাতে পারে, যা ইতোমধ্যেই অস্থির একটি অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে। হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই একটি ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। অতীতেও ইরান একাধিকবার প্রণালিটি বন্ধ করার হুমকি দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময়। তবে বহুবার হুমকি দিলেও ইরান এখনো পর্যন্ত কখনোই সত্যিকার অর্থে এই প্রণালি বন্ধ করেনি, কারণ এমন একটি পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরে চরম উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে।
সূত্র: আল অ্যারাবিয়া

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023