শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়া ছেলে। তিনি পেশায় রাখাল।

 

স্থানীয়রা বলছেন, একদল রাখালসহ ক্রয় করা গরু আনতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভ্যারভেরিরহাট সীমান্তের ৮৬২ মেইন পিলার হয়ে ভারতে প্রবেশ করেন মিজান। বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত হয়ে গরু নিয়ে ফিরলে বিএসএফ- ১৪০ ব্যাটালিয়নের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মিজান। পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত মিজানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত গণমাধ্যমকে জানান, মিজানের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে মঙ্গলবার ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুল জলিল (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023