শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রাষ্ট্রীয় সফরে রাশিয়া-ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রবিবার (৬ এপ্রিল)  সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।  তিনি রাশিয়া অবস্থানকালে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাশিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে ফিরবেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023