শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)। রবিবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সোমবার (১৫ জুন) ভোর সোয়া ৫টার দিকে মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

 

শোক প্রকাশ করে তিনি বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন। তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন। তার ছেলে এখন হাসপাতালে উপস্থিত আছেন। মরদেহ সিলেট নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই সমাহিত করা হবে তাকে।’

 

উল্লেখ্য, ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান। ৭ জুন দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এরপর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনাভাইরাস ছাড়াও কামরানের ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা।

 

এর আগে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী আসমা কামরানকে নিয়ে লন্ডনে যান সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সেখানে কয়েকদিন অবস্থান করার পর ১৬ মার্চ দেশে ফেরেন তিনি। ১৭ মার্চ রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। ১৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন এই বর্ষীয়ান নেতা।

 

২৭ মে করোনা পজিটিভ শনাক্ত হন বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। ৫ জুন করোনা শনাক্ত হয় সাবেক মেয়র কামরানের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023