শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪

প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলাবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি যুক্তরাষ্ট্র সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচার করবে। সেই সঙ্গে অনলাইনেও খেলা দেখতে পারবেন সমর্থকরা। ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সিরিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫মে।

সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়েকে ৪-১-এ হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি রয়ে গেছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ১৬৫। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ফর্মহীন। হাঁটুর চোট থেকে সেরে উঠছেন সৌম্য সরকার। সাকিব আল হাসান প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। তার ছন্দ ফিরে পেতে সময় লাগতে পারে। বাংলাদেশের ব্যাটিংয়ের অনেকটাই এখন নির্ভর করছে তাওহিদ হৃদয় আর অভিজ্ঞ মাহমুদউল্লাহর ওপর। তবে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আগে ফর্মে ফেরার সুযোগ রয়েছে শান্ত, লিটন, সৌম্যর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023