শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্টসহ তার সঙ্গীদের বেঁচে থাকার সম্ভাবনা কম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ‘সন্ধান’ পাওয়া গেছে। ইতোমধ্যে হেলিকপ্টারটি খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনাস্থলে জীবিত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হেলিকপ্টারে থাকা আরোহীদের জীবিত থাকার কোনো চিহ্ন তারা পায়নি।

দেশটির ঊর্ব্ধতন একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত, সব যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রেড ক্রিসেন্ট জানিয়েছিল, তারা প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পেয়েছে এবং বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছেছে।

আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় রোববার (১৯ মে) ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নরসহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন।

উল্লেখ্য, ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী এই নেতাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023