শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইসরায়েলে অস্ত্রের গুদামে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

মার্কিন মদদপুষ্ট দখলদার ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেল আবিবের ‘হাসোমের’ নামের একটি সেনা ঘাঁটিতে এঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এর বরাতে জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) হাসোমোর ঘাঁটির গুদামে আগুন লেগেছে। যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়। আগুন নেভাতে বর্তমানে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি দল। তবে কীভাবে সেখানে আগুন লাগল সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ক্রাইসিস২৪ নামের অপর এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে।

মধ্যপ্রাচ্যের একমাত্র দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র লড়াই চলছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফাহ অঞ্চলে অমানবিক আগ্রাসন চালাচ্ছে নেতানিহু সরকার। তবে যুদ্ধ বন্ধে দেশে দেশে চলছে জোড়ালো প্রতিবাদ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023