শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হলো না হোয়াইটওয়াশ, বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা গেলো না। ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে সফরকারী জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেত এবং অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে ১৮.৩ ওভারেই (৯ বল হাতে রেখে) ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে দ্রুত উইকেট হারালেও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই অবশ্য সাকিব আল হাসানের ঘূর্ণিতে আউট হয়ে যান তাদিওয়ানাসে মারুমানি। ৭ বলে ১ রান করেন তিনি। যদিও জিম্বাবুয়ের দলীয় রান ছিল তখন ৩৮। এরপরই ব্রায়ান বেনেত এবং সিকান্দার রাজা মিলে ৭৫ রানের জুটি তৈরি করেন। এই জুটিই জিম্বাবুয়েকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসে।

দলীয় ১১৩ রানে আউট হন ব্রায়ান বেনেত। ৪৯ বলে ৭০ রান করেন তিনি। ৫টি করে বাউন্ডারি এবং ছক্কার মার ছিল তার ব্যাটে। সিকান্দার রাজা ৪৬ বলে ছিলেন ৭২ রানে অপরাজিত। ৬টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। জোনাথন ক্যাম্পবেল ৯ বলে করেন ৮ রান। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং সাইফউদ্দিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারাতে থাকে টাইগাররা। ১৫ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। তানজিদ তামিম ২, সৌম্য সরকার ৭ এবং তাওহিদ হৃদয় আউট হন ১ রান করে। এরপর নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৬৯ রানের জুটি গড়েন। ২৮ বলে ৩৬ রান করেন শান্ত। ৪৪ বলে ৫৪ রান করে আউট হন মাহমুউল্লাহ রিয়াদ। ১১ বলে ২৪ রান করেন জাকের আলী অনিক। সাকিব আল হাসান করেন ২১ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023