শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিরক্ত হয়ে আবারও ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০২৪

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম বললে খুব একটা ভুল হয় না। দেশের এই তারকা ক্রিকেটারের সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই। খেলার মাঠে ভিন্ন ভিন্ন কারণে প্রায় সময়ই সমালোচিত হয়েছেন তিনি। ভক্তদের সঙ্গে বহুবারই মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন সাকিব। সবশেষ সোমবার (৬ মে) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক-শেখ জামালের ম্যাচে মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে যান এই তারকা ক্রিকেটার।

ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। সাকিব মানা করলেও তা শোনেননি সেই ভক্ত। আর তখনই মেজাজ হারান সাকিব। বিরক্ত হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন। সেই ভক্তকে চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার।

ইতোমধ্যেই এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই মনে করছেন, মাঠের মধ্যে এভাবে সমর্থক ঢুকে কাউকে বিরক্ত করলে মেজাজ হারানোটাই স্বাভাবিক। তাছাড়া নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন। এবারের ডিপিএলে ফতুল্লায় মাঠেই দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। খেলোয়াড়বেশে ওই সমর্থক এলে নিরাপত্তাকর্মীরাও ধন্দে পড়ে যান এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023