শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার রুশ সেনা নিহত: বিবিসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ইউক্রেনে যুদ্ধ করতে এসে এরইমধ্যে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া।

তখন থেকে বিবিসি রাশান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোন এবং স্বেচ্ছাসেবকরা ইউক্রেনে রুশ সেনাদের নিহত হওয়ার সংখ্যা গণনা করে আসছে।

বিবিসির খবরে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে প্রায় ২৫ শতাংশ বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছে।

রাশিয়াজুড়ে কবরস্থানগুলোতে নতুন নতুন কবর অনেক সেনাদের নাম খুঁজে পেতে সাহায্য করেছে বলেও জানায় বিবিসি।

এছাড়া আনুষ্ঠানিক প্রতিবেদন, পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মত উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করা হয়েছে।

তাতে দেখা গেছে, যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০’র বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছে। আর এ থেকেই বোঝা যাচ্ছে, অনেক প্রাণের বিনিময়ে রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চলের দখল পেয়েছে।

বিবিসি আরও জানায়, রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে রুশপন্থি যেসব মিলিশিয়া যোদ্ধারা ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন তাদের তারা এই তালিকায় রাখেনি। তাদের তালিকাভুক্ত করা হলে রাশিয়ার পক্ষের সেনা নিহতের সংখ্যা আরও বেশি হতো।

তবে রাশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধে এর চেয়ে অনেক কম সেনা নিহত হওয়ার খবর দিয়েছে। একইভাবে ইউক্রেনও যুদ্ধে তাদের সেনা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। এ বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধের দুই বছরে তাদের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিবিসি বলেছে, সেনা নিহতের প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023