শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

উপজেলায় সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ: কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ। এজন্য স্থানীয় সরকারের এই নির্বাচনের আগে থেকেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ।’

শনিবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তৃণমূলের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। সংগঠন থাকলেই সমস্যা থাকবে। তবে, কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব-সংঘাতে ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না, তাদের কিছু করার আর ক্ষমতা নেই। এসময় জনগণকে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023