শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ওয়ানডেতে বাদ পড়লেন লিটন, ডাক পেলেন কে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। লিটন দাস আবারও সে অভিজ্ঞতার মুখোমুখি। শ্রীলঙ্কার বিপক্ষে পরশুর তৃতীয় ওয়ানডের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী।

দল থেকে বাদ পড়ে লিটন শনিবার বিকালে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকা চলে যাচ্ছেন। ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে।

লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে।

চলতি ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ৪৩ রান। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে।

১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এরপর তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ১৪ ইনিংসে ফিফটি নেই লিটনের।

জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৬৮ রান। শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের।
৩ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স।

সে সিরিজে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি জাকেরকে। তৃতীয় ম্যাচে ৪ রানে আউট হন। ঢাকা প্রিমিয়ার লিগে গত পরশু আবাহনী লিমিটেডের হয়ে গাজী টায়ার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত ইনিংসও খেলেন জাকের।
এবার বিপিএলেও আলো ছড়িয়েছেন তিনি। ১৪ ম্যাচে ৯৯.৫ গড় এবং ১৪১.১৩ স্ট্রাইকরেটে করেন করেছিলেন ১৯৯ রান।

লিটনের বাদ পড়া এবং জাকেরের ডাক পাওয়া নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘সিরিজ এখন সমতায়। আমরা বিশ্বাস করি, জাকের দলের মিডল অর্ডারে আরও বেশি সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে। সাদা বলে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি। সেটা স্কোয়াডে অন্য দুজন ওপেনারের কথা মাথায় রেখেই করা হয়েছে।’

টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ ১–১ ব্যবধানে সমতায়। আগামী সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023