শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

শেষ দল হিসেবে সেমিতে যাবে কে, বাংলাদেশ নাকি পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল শুক্রবারই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে তিন দল। দল তিনটি হলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। শেষ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার পথে আছে বাংলাদেশ ও পাকিস্তান।

আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হবে এবারের যুবা বিশ্বকাপের চতুর্থ দল হিসেবে কোন দল যাবে সেমিফাইনালে।

পাকিস্তান দল এরইমধ্যে বাংলাদেশ থেকে পয়েন্ট টেবিলে ২ বেশি নিয়ে এগিয়ে আছে। তাদের রানরেটও বেশি। পাকিস্তানের রানরেট ১.০৬৪। অপরদিকে বাংলাদেশের পয়েন্ট ০.৩৪৮। যে কারণে সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশের।

এক্ষেত্রে সুবিধা হবে, বাংলাদেশ যদি আগে ব্যাট করতে পারে। যে কারণে এই ম্যাচে টস জেতা গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেও বিবেচিত হচ্ছে। যদি বাংলাদেশ আগে ব্যাট করে, তাহলে পাকিস্তানকে ৫১ রানে হারাতে পারলেই সেমির টিকেট হাতে পেয়ে যাবে যুবা টাইগাররা।

বাংলাদেশ যদি পরে ব্যাট করে, তাহলে পাকিস্তানিদের থামাতে হবে কম রানে। আর জুনিয়র টাইগারদের জিততে হবে ৩৮.৩ ওভারের মধ্যে।

কেবল এই দুই সমীকরণের কোনো একটি মিলে গেলেই বাংলাদেশ সেমিতে খেলতে পারবে। অন্যথায় খালি হাতেই ফিরতে হবে ২০২০ সালের চ্যাম্পিয়নরদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023