শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বাংলাদেশিসহ ১০০ অভিবাসীকে ফেরত পাঠালো রোমানিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

২০২৪ সালের প্রথম ১১ দিনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এ তথ্য জানিয়েছে।

নতুন বছরের শুরু থেকে আটটি আলাদা অভিযানে বিভিন্ন দেশের ১০০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইজিআই। রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এসকর্ট দিয়ে বহিষ্কারাদেশ কার্যকর করেছে।

প্রথম অভিযানে গত ৩ জানুয়ারি ছয়জন শ্রীলঙ্কান এবং ছয়জন নেপালি অভিবাসীকে ফেরত পাঠানো হয়। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ জানুয়ারি। ওই দিন আরাদ ও অতোপেনি সীমান্তের একটি কেন্দ্র থেকে নয়জনকে ফেরত পাঠায় রোমানিয়া কর্তৃপক্ষ।

৬ জানুয়ারি রোমানিয়া ছাড়ার নোটিশ পাওয়া এক তুর্কি নাগরিকের বহিষ্কারাদেশ বাস্তবায়ন করে বুখারেস্ট। ৭ জানুয়ারি ফেরত পাঠানো হয় বিভিন্ন দেশের ১৮ জন নাগরিককে। একই দিন, বাংলাদেশ ও মরক্কোর ১৮ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠায় রোমানিয়া সীমান্ত পুলিশ।

গত ৮ ও ১০ জানুয়ারি দুটি পৃথক অভিযানে মোট ৩৭ জন অনিয়মিত অভিবাসীকে রোমানিয়া থেকে বহিষ্কারের তথ্য দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সবশেষ গত ১১ জানুয়ারি পাঁচজন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় রোমানিয়া। তাদের সবাইকে হাঙ্গেরি সীমান্ত থেকে আটক করা হয়েছিল।

চলতি বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। ইইউ’র শর্ত পূরণে রোমানিয়া থেকে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023