শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

ঠাকুরগাঁওয়ের পল্লী বিদ্যুৎ এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা সদরের দাসপাড়ায় এলাকার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেন।

তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023