শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গাজায় ৮৪ দিনে নিহত ১০৬ সাংবাদিক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

ইসরাইলের বিমান হামলায় জেরুজালেম-ভিত্তিক আল কুদস সংবাদমাধ্যমের সাংবাদিক জাবের আবু হার্দোস এবং তার পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে তাদের বাড়ি ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সেখানে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। খবর আল-জাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। অনেকের পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বর্তমানে পুরো জাবালিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরাইল। তবে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির রাফা এলাকায় ওই হামলা চালানো হয়।

কুয়েত হাসপাতালের কাছে অবস্থিত ওই আবাসিক ভবনে আশ্রয় নিয়েছিল ওই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। কিন্তু সেখানে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। নিরাপদ অঞ্চল মনে করে ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিচ্ছে সেগুলোও এখন ইসরাইলি বাহিনীর বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

গাজার একটি ঐতিহাসিক মসজিদেও হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী। সেখানকার এক সাংবাদিক সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওমারি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023