শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পিকেকে যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তুরস্কের ১২ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

উত্তর ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তুরস্কের সামরিক বাহিনীর অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। গত দুই দিনে সংঘর্ষে তুরকি সেনাদের প্রাণহানির ঘটনা ঘটেছে।

শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেয়েছে। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পিকেকের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। চলমান সংঘর্ষে শনিবার কমপক্ষে ১৩ পিকেকে যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

এর আগে শুক্রবারও বিমান হামলা চালিয়ে সাত পিকেকে যোদ্ধাকে হত্যার দাবি করে তুরস্কের সামরিক বাহিনী। এ নিয়ে গত দুদিনে পিকেকের মোট ২০ যোদ্ধা নিহত হয়েছেন বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পিকেকে-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। ১৯৮৪ সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এ গোষ্ঠীর সদস্যরা।

পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তুরস্ক প্রায়ই প্রতিবেশী ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023