শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ১১০ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৩০ জনের বেশি। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২ মাত্রা।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। খবর চীনের সংবাদমাধ্যম সিজিটিএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এ ভূমিকম্প আঘাতে ধসে পড়েছে বেশ কিছু ভবন। ভূমিকম্পের পর পরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, ভূ–পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার, যদিও শুরুতে ৬ মাত্রার কথা বলা হয়েছিল।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের পর কয়েকবার আফটারশক অনুভূত হয়েছে।

ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েঠে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ। এরই মধ্যে শুরু হয়েছে জরুরি উদ্ধারকাজ।

চীনে এ ধরনের ভূমিকম্প স্বাভাবিক ঘটনা। চলতি বছরের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেউ নিহত না হলেও ২৩ জন আহত হন। সে সময়ও ধসে পড়ে বেশ কিছু ভবন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023