শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গাজায় আল-জাজিরার সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার এক সাংবাদিক তার পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন। যেখানে ওই পরিবারটি আশ্রয় নিয়েছিল সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

জানা গেছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বুধবার ভোরে হামলা চালানো হয়। এতে আল জাজিরা আরবির সংবাদদাতা মোয়ামেন আল শরাফির পরিবারের ২২ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে আল শরাফির বাবা-মা, তার ভাইবোন এবং তাদের স্বামী-স্ত্রী, পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিও ছিলেন।

আল শরাফি আল-জাজিরাকে বলেন, ভয়াবহ বোমা হামলার কারণে সেখানে একটি গভীর গর্ত তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সিভিল ডিফেন্সের সদস্যরা কেউ মরদেহের কাছে পৌঁছাতে পারেনি। এমনকি আমরা আমাদের প্রিয়জনদের শেষ বিদায়ও দিতে পারিনি। তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকেও আমরা বঞ্চিত হয়েছি।

এর আগে গত ২৫ অক্টোবর ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গাজায় আল জাজিরার আরবির আরেক সাংবাদিক ওয়ায়েল দাহদুহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছিলেন।

এছাড়া গত ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানও তার বাবা ও দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023