শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১৭২ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

দু্ই ম্যাচ সিরিজের প্রথম ইনিংসের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্যান্টার-প্যাটেলের ঘূর্ণিতে প্রথম সেশনে ১৮ রান তুলতেই চলে গেছে ৪ উইকেট। দ্বিতীয় সেশনে ৪০ রান করতে গেছে আরও ৪ উইকেট। শেষ পর্যন্ত একদিন শেষ করার আগেই লজ্জাজনক প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ, ১৭২ রানেই অলআউট হয়েছে টাইগাররা।

এর আগে আজ বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই টেস্ট জিতলে বা ড্র করতে পারলে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশের। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের হতশ্রী রূপ দেখাল বাংলাদেশের ব্যাটাররা।

টেস্টে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ডের জয় ১৩ ম্যাচে আর বাংলাদেশের দুই ম্যাচে। বাকি ৩ ম্যাচে কোনো ফল আসেনি।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023