শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

উৎসব শুরু, মানুষ নির্বাচনের অপেক্ষায়: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকে দেশে নির্বাচনের উৎসব শুরু হয়েছে। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষ্যে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে আগাচ্ছে আওয়ামী লীগ, নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, বিএনপি আন্দোলনের ব্যর্থ হয়েছে। এখন তারা নানা জায়গায় চোরাগোপ্তা হমালা করছে। নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে।

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না বলেও উল্লেখ করেন কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগীর দরকার নেই, আমাদের শক্তি জনগণ। দুষ্কর্মের বন্ধু খুঁজে বেড়ায় বিএনপি।

১৯৯০ সালের এই দিনে এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023