শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সাকিব-তামিম না থাকায় খুশি কিউইরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে নেই সাকিব আল হাসান। তামিম ইকবাল এখনও মাঠে নামার জন্য ফিট নন। মূলত টেস্টে দীর্ঘদিন ধরেই অনিয়মিত তিনি। সর্বশেষ এ বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তামিম। এর মধ্যে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও চোটে ভুগছেন।

এদের ছাড়াই মঙ্গলবার থেকে কিউইদের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তাতে চ্যালেঞ্জ যতটা না স্বাগতিকদের, খুশি ততটা নিউজিল্যান্ড। গতকাল সিলেটে সংবাদ সম্মেলনে কিউই ব্যাটিং কোচ লুক রনকির কথায় তেমন আভাসই মিলেছে।

সাকিব-তাসকিনদের অভিজ্ঞতা, তাদের ২২ গজের পারফরম্যান্স মনে করিয়ে দিয়ে রনকি বলেন, ‘অবশ্যই তারা (সাকিব, তামিম, তাসকিন) অভিজ্ঞ ক্রিকেটার। তারা অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। তাদের না থাকাটা বাংলাদেশের জন্য খানিকটা হতাশাজনক। কিন্তু আমাদের দিক থেকে দেখলে তারা থাকলে যে চ্যালেঞ্জ দিত, সেটা এখন পেতে হবে না। এটা আমাদের জন্য ভালো ব্যাপার।’

সাকিবের অভাবটা হয়তো ভালোভাবে টের পাবে বাংলাদেশ। যেমনটা কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছেন। সাদা পোশাকের ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের পাল্লাটাও বেশ ভারী। এখন পর্যন্ত ৬৬ টেস্টে ৪ হাজার ৪৫৪ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট। সে ক্ষেত্রে সাকিব থাকলে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনাটা আরও ভালো থাকত। তা ছাড়া নিউজিল্যান্ডের সঙ্গেও টেস্টে তাঁর রেকর্ড মন্দ নয়। ৮ ম্যাচে ৬৩.১৮ গড়ে ৭৬৩ রান করেছেন সাকিব। নিয়েছেন ২৬ উইকটে। এমন কেউ না থাকলে কিউইদের তো খুশি হওয়ারই কথা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023