শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশ্যে রিজভী, সড়কে নেমে করলেন অবরোধ-বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

সরকার পতনের এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও সমমনা বিরোধীদলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধের শেষদিন আজ সোমবার (৬ নভেম্বর)। এদিন সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও এলাকায় সড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে খিলগাঁও তালতলা পল্লিমা সংসদ থেকে বিক্ষোভ মিছিল বের করে খিলগাঁও থানার দিকে মিছিল নিয়ে যায় এবং সেখানে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, দীপু সরকার (যুবনেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবনেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, দমন নিপীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে মনোবল ভাঙা যাবে না। নির্যাতন যত বাড়ছে নেতাকর্মীরা ততবেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আাসছে।

তিনি বলেন, আমি পরিষ্কারভাবে বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং তার নেতৃত্বেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে। এবারের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই। সরকারের পতন অতিসন্নিকটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023