শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, দেখা নেই নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

সাড়ে তিন বছরেরও বেশি সময় পর হরতাল ডেকেছে বিএনপি। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সর্বশেষ হরতাল ডেকেছিল দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ওইদিন হরতাল করে বিএনপি। এরপর আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে দলটি। তবে হরতাল শুরু হলেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারও উপস্থিতি চোখে পড়েনি।

রোববার (২৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র।

যদিও নয়াপল্টনে নেতাকর্মীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

রোববার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য তৎপর আছেন বাহিনীর সদস্যরা। তবে কার্যালয়ের ভেতরে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় ও দপ্তরের লোকজন আছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023