শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মুসলিমদের ভোট হারাতে পারেন বাইডেন, ঝুঁকিতে পুনর্নির্বাচন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিক্রিয়া এবং গাজায় মানবিক সংকট মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ২০২৪ সালের নির্বাচনে কাল হয়ে উঠতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। ইসরায়েল ইস্যুতে মুসলিম আমেরিকানদের সমর্থন হারাতে পারেন এ ডেমোক্র্যাট নেতা।

এক ডজনেরও বেশি পণ্ডিত, অ্যাক্টিভিস্ট, সম্প্রদায়ের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ব্যর্থ হচ্ছেন বাইডেন।

এতে ক্ষুব্ধ আরব-আমেরিকান নাগরিকরা। তাদের ক্রমবর্ধমান হতাশাই বাইডেনের পুনর্নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরব আমেরিকান ইনস্টিটিউটের সভাপতি জিম জোগবি জানান, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যে আরব-আমেরিকান ভোটারের সংখ্যা পাঁচ শতাংশ। পেনসিলভানিয়া এবং ওহিওর মতো রাজ্যগুলোতে এর হার ১ দশমিক ৭ শতাংশ থেকে দুই শতাংশের মধ্যে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে ৫০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট। পেনসিলভানিয়ায় বাইডেন ৫০ দশমিক ০১ শতাংশ ও ট্রাম্প ৪৮ দশমিক ৮৪ শতাংশ পান। রাজ্যটিতে ৮১ হাজারেরও কম ভোটের ব্যবধানে জিতেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।

কিছু অ্যাক্টিভিস্ট বলেছেন, আরব এবং মুসলিম আমেরিকানরা ট্রাম্পকে সমর্থন করার সম্ভাবনা কম। তবে তারা বাইডেনকে ভোট দেওয়ার চেয়ে ভোটদানে বিরত থাকাকেই বেছে নিতে পারেন।

মেরিল্যান্ড-ভিত্তিক লেখক এবং গাজার সমাজকর্মী লায়লা এল-হাদ্দাদ বলেন, আমি মনে করি, এর জন্য তাকে (বাইডেন) মিশিগান হারাতে হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023