শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ট্রাম্পের হাত থেকে গণতন্ত্র রক্ষায় ভোটে লড়বেন বাইডেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

‘ম্যাগা চরমপন্থীদের’ প্রতি নিন্দা জানিয়ে রিপাবলিকান মঞ্চগুলোকে আমেরিকার স্বাধীনতার প্রতি হুমকি বলে বর্ণনা ৮০ বছর বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্র ধ্বংস করতে চান, এ কারণে আবারও পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছেন তিনি।

সোমবার নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। যদিও তার বয়স ইস্যুটি হরহামেশাই আলোচনার বিষয় হয়ে ওঠে।জো বাইডেনের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি। বাইডেন সাধারণত বয়স নিয়ে কোনো কথা বলেন না।

তবে তার বয়স নিয়ে আলোচনার বিষয়টি সম্পর্কে তিনি জানেন বলেও উল্লেখ করে জো বাইডেন বলেন, ইউক্রেন ও কোভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা সহায়ক হয়েছে। আসুন আমরা কাজটা শেষ করি। আমি জানি, আমরা পারব।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা দিয়ে বাইডেন আরও বলেন, আমি যখন চার বছর আগে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা আমেরিকার আত্মার জন্য লড়াই করছি। সে লড়াই এখনো চলছে।

বাইডেন বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।

স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না এবং ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে ডেমোক্র্যাট এই নেতা বলেন, তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) স্লোগানটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই।

প্রসঙ্গত, বিগত ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলেন এবং আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে যদি ট্রাম্প আবার রিপাবলিকান প্রার্থী হন, তাহলে এ দুজনকে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হতে দেখা যাবে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচনে লড়বেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023