শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পেরুতে বাস গভীর খাদে পড়ে নিহত ২৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি বাস ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো স্থানীয় গণমাধ্যম নিউজ আউটলেট আরপিপিকে বলেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।

লা রিপাবলিকা পত্রিকা অনুমান করেছে যে, ৩৬ জনের মতো আহত হতে পারে। তবে আয়াকুচোর আঞ্চলিক সরকার জানিয়েছে যে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023